ইবি প্রতিনিধি ॥ সোমবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন(৩য় পর্যায়)-১ম সংশোধীত শীর্ষক প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করেন বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক গঠিত মঞ্জুরী কমিশনের চার সদস্যের প্রতিনিধিদল। এই সময় পরিদর্শন দল নির্মানাধীন ছাত্র হল ১ ও ২ পরিদর্শন করেন। বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চার সদস্যের প্রতিনিধিদলের সাথে উপস্থিত ছিলেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। গঠিত পরিদর্শন টিমে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের মঞ্জুরী কমিশনে সদস্য মোহাম্মদ তানজিম উদ্দিন খান, পরিচালক, মোহাম্মদ মাকছুদুর রহমান ভ’ঁইয়া, উপ-পরিচালক সুরাইয়া ফারহানা ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ (ইউজিসি’র) সহকারী পরিচালক মোশারফ হোসেন। প্রতিনিধিদলটি নির্মানাধীন ছাত্র হল ১ ও ২ হলের বিভিন্ন ফ্লোর ঘুরে ঘুরে দেখেন এবং কাজের গুণগতমান নিশ্চিত করবার লক্ষ্যে প্রকল্প পরিচালক, প্রধান প্রকৌশলী(ভারঃ)সহ কাজের সাথে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ও ঠিকাদারদের বিভিন্ন দিক নির্দেশনামুলক পরামর্শ দেন। সংবাদ বিজ্ঞপ্তি
টপ নিউজ :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পটি সরেজমিনে পরিদর্শন করলেন ইউজিসি’র গঠিত কমিটি
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৬:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- 215
জনপ্রিয় সংবাদ

















