ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে এ এস এম স্টুডেন্ট চ্যাপ্টার উদ্বোধন, মাইক্রোবায়োলজি কুইজ  প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর  প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ক্লাস টাইমে শিক্ষার্থীরা দলবেঁধে আড্ডা দিচ্ছে এমনটি তিনি দেখতে চান না। ক্লাস টাইমে সমস্ত ক্যাম্পাস ফাঁকা থাকবে, সব শিক্ষার্থী থাকবে ক্লাসে। এটাই তার স্বপ্ন। এটাই তিনি এই বিশ^বিদ্যালয়ে দেখতে চান। গতকাল (শনিবার) ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ এস এম (আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি) স্টুডেন্ট চ্যাপ্টার, ইবি’র উদ্বোধন এবং মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দুপুর ১২টায় পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে  শুরু এ অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমি যখন খুব জনপ্রিয় হব একটি দূষিত সমাজে, মনে হবে যে আমিও দূষিত। দূষিত সমাজে যখন আমি অজনপ্রিয় হব, তাহলে আপনি মনে করবেন যে আমি ঠিক কাজটিই করছি।  তিনি আরও বলেন, আমি চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়ে যারা রিসার্চ করবেন, জার্নাল পাবলিকেশন্স করবেন তাঁদের ইনসেভটিভ বাড়িয়ে দেয়ার জন্য। গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে তিনি ছাত্র এবং শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। ভাইস চ্যান্সেলর বলেন, পোস্ট-পজিশন এগুলো অটোমেটিক্যালি আসে। শিক্ষকরা, আপনারা এজন্য লালায়িত হবেন না, আপনাদের লক্ষ্য থাকবে একজন ভালো শিক্ষক, ভালো প্রফেসর হওয়ার। তিনি বলেন, শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না হয়, তাহলে শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম। এ এস এম কান্ট্রি ডিরেক্টর, বাংলাদেশ এর অ্যাম্বাসেডর ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের  প্রফেসর ড. মোহাম্মদ মিন্নাতুল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রেজেন্টেশনের মাধ্যমে এ এস এম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এ এস এম স্টুডেন্ট চ্যাপ্টার, ইবি’র প্রেসিডেন্ট শোভন সাহা। সঞ্চালনায় ছিলেন এ এস এম স্টুডেন্ট চ্যাপ্টার, ইবি’র সেক্রেটারি আবু রেজা এবং ও উদিসা ইসলাম সুবাহ। অনুষ্ঠানে মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়াও অতিথিদের ক্রেস্ট উপহার দেয়া হয়।

জনপ্রিয় সংবাদ

ইবিতে এ এস এম স্টুডেন্ট চ্যাপ্টার উদ্বোধন, মাইক্রোবায়োলজি কুইজ  প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময় ০৯:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪