ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

টেন হাগকে বরখাস্ত করল ইউনাইটেড

ক্রীড়া প্রতিবেদক ॥ ওয়েস্টহ্যামের কাছে হারের একদিন পরেই কোচ এরিক টেন হাগকে বরখাস্ত করল ম্যানচেস্টার ইউনাইটেড।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আজ স্থানীয় সময় সকালে এই ডাচ কোচকে ডেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্তের সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছে রেড ডেভিলরা। হাগের অবর্তমানে অস্থায়ী প্রধান কোচের দায়িত্ব সামলাবেন গত মৌসুমে তার সহকারী হিসেবে যোগ দেওয়া রুড ফন নিস্টলরয়।  এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারানোর পর টেন হাগের চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছিল। কিন্তু তিন মাস না যেতেই ছাড়াছাড়ি হয়ে গেল।  প্রায় আড়াই বছর রেড ডেভিলদের দায়িত্বে ছিলেন টেন হাগ। ২০২২ সালের এপ্রিলে নিয়োগ পান তিনি। এরপর তার অধীনে ২০২৩ কারাবো কাপ এবং ২০২৪ এফএ কাপ জেতার স্বাদ পায় ইউনাইটেড।  কিন্তু এই মৌসুমে হাগের অধীনে ক্লাবটির অবস্থা বেশ সঙ্গিন হয়ে পড়েছিল। ওয়েস্টহ্যামের কাছে ২-১ গোলে হেরে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১৪তম স্থানে নেমে গেছে ইউনাইটেড। আর ইউরোপা লিগের টেবিলে ৩৬ দলের মধ্যে তাদের অবস্থান ২১তম। লিগে ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩টি জয়ের বিপরীতে ৪টিতে হেরেছে তারা। প্রিমিয়ার লিগে এটাই দ্বিতীয় বাজে শুরু।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

টেন হাগকে বরখাস্ত করল ইউনাইটেড

আপডেট সময় ০২:৩৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪