ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

১৬ বছর পর নতুন সভাপতি পেলো দেশের ফুটবল

ক্রীড়া প্রতিবেদক ॥ শনিবার দিনভর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কংগ্রেস ও নির্বাচন। টানা ১৬ বছর ধরে বাফুফের সভাপতির দায়িত্ব পালন করা কাজী মো. সালাউদ্দিন এবার অংশ নেননি ভোটে। ‘আমি আর নির্বাচন করবো না’-গত ১৪ সেপ্টেম্বর কাজী মো. সালাউদ্দিনের এমন ঘোষণার পরই নিশ্চিত হয়ে যায় নতুন সভাপতি পেতে যাচ্ছে দেশের ফুটবল। এতদিন ভোট ঘিরে ছিল সেই কৌতুহল। বাফুফের সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল যে নতুন সভাপতি হতে যাচ্ছেন, তা ছিল সময়ের ব্যপার মাত্র। তার প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের এ এফ এম মিজানুর রহমান চৌধুরী কোনো লড়াই করতে পারবেন না সেটা ধরেই নেওয়া হয়েছিল। অবশেষে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট হওয়ার পর ফলাফল প্রকাশ করে বাফুফের নির্বাচন কমিশিন। তাবিথ আউয়াল ১২৩-৫ ভোটে মিজানুর রহমান চৌধূরীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন বাফুফের নতুন সভাপতি। ১৩৩ ভোটারের মধ্যে ১২৮ জন ভোট প্রয়োগ করেছেন। তাবিথ আউয়াল সভাপতি হওয়ার পরই হলো বাফুফেতে কাজী মো. সালাউদ্দিন যুগের অবসান। ২০০৮ সালে প্রথমবারের মতো প্রথমবার বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক এই তারকা ফুটবলার। এরপর ২০১২, ২০১৬ ও ২০২০ সালে তিনি বাফুফে সভাপতি নির্বাচিত হন।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

১৬ বছর পর নতুন সভাপতি পেলো দেশের ফুটবল

আপডেট সময় ১২:৪১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪