ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

মেহেরপুর কলেজের পেছনে আম গাছে ঝুলছিল মরদেহ

মেহেরপুর প্রতিনিধি ॥  মেহেরপুর সরকারি কলেজের পেছন থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) দুপুর ২টায় কলেজের পেছনের আমবাগানের মাঝখানে একটি আমগাছের ডালের সঙ্গে ঝোলানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আম গাছের একটি ডালের সঙ্গে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। পুজার টানা কয়েকদিনের ছুটি শেষে রোববার কলেজটি খোলা হয়েছে। এই কদিন নির্জন থাকায় এই ঘটনাটি ঘটতে পারে। তার শরীরের বিভিন্ন স্থানে পচন ধরায় চেনার কোনো অবস্থা নেই। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ বারী বলেন, দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজের পেছনের আমবাগান থেকে বিকট দুর্গন্ধ বের হলে মানুষজন সেখানে যায়। পরে বাগানের মাঝখানের একটি আম গাছের ডালের সাথে লুঙ্গির সঙ্গে ঝোলানো অবস্থায় মরদেহ দেখে আমাদের খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। ওসি বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা এখনি কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট শেষে বলা যাবে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

মেহেরপুর কলেজের পেছনে আম গাছে ঝুলছিল মরদেহ

আপডেট সময় ১২:৩৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪