ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি ॥  ঝিনাইদহে ফলবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অঞ্জনা আক্তার (৩৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহের তাসলিমা ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। অঞ্জনা আক্তার যশোর চুড়ামনকাটির বাসিন্দা। তবে তিনি ঝিনাইদহের হামদহ এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, রিক্সায় করে শহরের চাকলাপাড়া যাওয়ার সময় ঝিনাইদহের তাসলিমা ক্লিনিকের সামনে রিক্সা সাইড দওেয়ার সময় সে রিক্সা থেকে পড়ে যায় এমন সময় একটি ফলবোঝাই পিকাপ অঞ্জনা আক্তারকে চাপা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে  ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত অঞ্জনা আক্তারের মা বলেন, আমার মেয়ের ২টি ছেলে সন্তান আছে, কয়েক মাস আগে আমার মেয়ের ডিভোর্স হয়েছে এখন মা ও  মারা গেল ছেলে দুটি এতিম হয়ে গেল!। পরে ঝিনাইদহে ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন এসে তাঁর মরদেহ উদ্ধার করেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল্লাহ আল মামুন বলেন, ঝিনাইদহে থানা-পুলিশ ট্রাক এবং চালকে আটক করেছে। নিহত অঞ্জনা আক্তারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে,পরিবারের লোকজন বাদী হলে নিয়মিত মামলা করা হবে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ০১:২০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪