ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

বুদাপেস্টে ওয়াদিফার প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার নর্ম

ক্রীড়া প্রতিবেদক ॥ আন্তর্জাতিক মহিলা মাস্টার হওয়ার পথে প্রথম নর্ম অর্জন করেছেন ফিদে মাস্টার ওয়াদিফা। বুদাপেস্ট সিক্স ডে আন্তর্জাতিক মাস্টার্স দাবায় ৯ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছেন। টুর্নামেন্ট শেষে তার বর্তমান রেটিং দাঁড়িয়েছে ১৯৮৮-তে। ওয়াদিফার বড় বোন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ অনূর্ধ্ব-২২৫০ রেটিং টুর্নামেন্টে ৯ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হয়েছেন। গ্র্যান্ডমাস্টারস দাবা বি-তে ফিদে মাস্টার মনন রেজা নীড় ৯ খেলায় সাড়ে চার পয়েন্ট পেয়ে অষ্টম হন। গ্র্যান্ডমাস্টারস দাবা সি-তে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় ৪ পয়েন্ট পেয়ে ষষ্ঠ হন। গ্র্যান্ডমাস্টারস দাবা এ-তে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৮ খেলায় ৩ পয়েন্ট অর্জন করেন। 

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

বুদাপেস্টে ওয়াদিফার প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার নর্ম

আপডেট সময় ০১:৪৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪