ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

সপ্তম ড্যান পেলেন জ্যাকি

ক্রীড়া প্রতিবেদক ॥ কারাতের সপ্তম ড্যান (ব্ল্যাক বেল্ট) পেয়েছেন লন্ডন প্রবাসী কামাল উদ্দিন জ্যাকি। সোমবার রাতে লন্ডনের ক্রাউলিতে ওয়ার্ল্ড ইউনিয়ন অফ মার্শাল আর্ট ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী বিশ্ব কারাতে চ্যাম্পিয়নশিপ শেষ হয়। সেখানে ড্যান অর্জন করেছেন জ্যাকি। কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ নেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, স্পেন, জার্মানি, মরক্কো, কিউবা, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জিম্বাবুয়ে, আলজেরিয়া, নেপাল, শ্রীলংকা, নাইজেরিয়া, ডমেনিক রিপাবলিকের মতো দেশের এক হাজার কারাতেকা।  এই অনুষ্ঠানে বিশ্বসেরা ৩০ জন সেন্সিকে সেরা মাস্টার পুরস্কার দেওয়া হয়। যার মধ্যে একজন কামাল উদ্দিন জ্যাকি। তার হাতে সপ্তম ড্যান তুলে দেন ইংল্যান্ড রেড টাইগার সোতকান কারাতে ফেডারেশনের সভাপতি ইলাঙ্গো মার্ক।  এছাড়া টুর্নামেন্টের উর্ধ্ব-১৮ বিভাগে বাংলাদেশের হয়ে লাল সবুজের পতাকা নিয়ে অংশ নিয়ে ব্রোঞ্জ জেতেন তোহা আবদুল্লাহ বিন কামাল।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

সপ্তম ড্যান পেলেন জ্যাকি

আপডেট সময় ১০:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪