ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ভালো খেলার চেয়ে জয়টা বেশি গুরুত্বপূর্ণ, সমালোচনায় কান দিচ্ছেন না আনচেলত্তি

ক্রীড়া প্রতিবেদক ॥ এই মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত আছে রেয়াল মাদ্রিদ। তবে চেনা ছন্দে দেখা যাচ্ছে না তাদের। যা নিয়ে সমালোচনাও হচ্ছে। তবে এসবকে খুব একটা পাত্তা দিচ্ছেন না কার্লো আনচেলত্তি। রেয়াল কোচের মতে, খেলার ধরন যেমনই হোক, জিততে পারাটাই আসল ব্যাপার। গত মৌসুমের মতো এবারও চোট সমস্যায় ভুগছে রেয়াল। চোট নিয়ে এখনও বাইরে আছেন কয়েকজন ফুটবলার। তারপরও, সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচের মধ্যে তারা জিতেছে পাঁচটি, ড্র করেছে দুটি। সবশেষ গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে স্টুটগার্টের বিপক্ষে তারা ৩-১ ব্যবধানে জিতেছে শেষ সময়ে দুই গোল করে। লা লিগায় শনিবার এস্পানিওলের মুখোমুখি হবে রেয়াল। আগের দিন সংবাদ সম্মেলনে খেলার ধরন নিয়ে প্রশ্নে আনচেলত্তি বলেন, সমর্থকদের জয় উপহার দেওয়াটাই তাদের কাছে অগ্রাধিকার পায় বেশি।  “রেয়াল মাদ্রিদের সমর্থকরা ভালো খেলার চেয়ে জয়টাই বেশি পছন্দ করে। অবশ্য আদর্শভাবে সবাই দুটোই চায়- আকর্ষণীয় ধরনের ফুটবল খেলার সঙ্গে জয়, তবে আমাদের মূল লক্ষ্য হলো সমর্থকদের খুশি করা, যাদের চাওয়া অনেক। তাই আমরা জয়ের ওপর আমাদের মনোযোগ রাখব। কারণ আমরা জানি, আমাদের দল এখনও সেরা ফর্ম থেকে অনেক দূরে আছে।” চোট কাটিয়ে স্টুটগার্ট ম্যাচ দিয়ে মাঠে ফেরেন দুই মিডফিল্ডার জুড বেলিংহ্যাম ও অহেলিয়া চুয়ামেনি। তবে এখনও বাইরে আছেন ডাভিড আলাবা, এদুয়ার্দো কামাভিঙ্গা, দানি সেবাইয়োস ও ব্রাহিম দিয়াস। তাদের পুরোপুরি সেরে উঠতে আরও কয়েক সপ্তাহ লাগবে বলে জানান আনচেলত্তি। দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়রের ফর্ম নিয়েও উদ্বিগ্ন নন বলে ফের স্পষ্ট জানিয়ে দেন রেয়াল কোচ। “(সমালোচনায়) আমি বিরক্ত হই না, কারণ আমি দেখতে পাচ্ছি যে সমর্থকরা আনন্দিতৃমাদ্রিদ সমর্থকদের খুশি করার চেষ্টা করি আমরা। আমাদের খেলার মূল বিষয় তীব্রতা, গতিৃখুব বেশি সময় অপচয় না করে প্রতিপক্ষের গোলে পৌঁছে যাওয়া।” পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। ১১ পয়েন্ট করে নিয়ে পরের তিনটি স্থানে আছে যথাক্রমে আতলেতিকো মাদ্রিদ, রেয়াল ও ভিয়ারেয়াল।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ভালো খেলার চেয়ে জয়টা বেশি গুরুত্বপূর্ণ, সমালোচনায় কান দিচ্ছেন না আনচেলত্তি

আপডেট সময় ১১:৪২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪