ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

আর্সেনাল ম্যাচে ডে ব্রুইনকে পাওয়ার আশায় সিটি কোচ

ক্রীড়া প্রতিবেদক ॥ কেভিন ডে ব্রুইনকে নিয়ে শঙ্কা এখনও কাটেনি। তবে আর্সেনালের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়ার আশায় আছেন পেপ গুয়ার্দিওলা। শেষ মুহূর্ত পর্যন্ত তারকা এই মিডফিল্ডারের জন্য অপেক্ষা করতে প্রস্তুত ম্যানচেস্টার সিটি কোচ। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ইন্টার মিলানের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে চোট পান ডে ব্রুইনে। প্রথমার্ধের শেষ দিকে জ্যাক গ্রিলিশের থ্রু বল ধরার জন্য ছুটতে গিয়ে ঘটে এই অঘটন। মাঝমাঠের সবচেয়ে বড় ভরসাকে দ্বিতীয়ার্ধে আর নামাননি সিটি কোচ গুয়ার্দিওলা। আগামী রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে সিটি। সময় তাই খুব বেশি নেই। আর এই কারণেই ম্যাচটিতে ডে ব্রুইনে পাওয়া নিয়ে আছে প্রবল শঙ্কা। তবে এখনই আশা ছাড়ছেন না গুয়ার্দিওলা। শুক্রবার সংবাদ সম্মেলনে বললেন শনিবার অনুশীলনে ডে ব্রুইনকে দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা। “আজকে সে কিছুটা ভালো অনুভব করেছেৃকাল আমরা অনুশীলন করব এবং দেখব তার কি অবস্থা। তাকে দলে রাখা হতে পারে।” প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার অভিযানে আর্সেনালের বিপক্ষে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। ৪ ম্যাচের সবকটি জিতে প্রিমিয়ার লিগে শীর্ষে আছে সিটি। ৩ জয় ও এক ড্র নিয়ে দুইয়ে আর্সেনাল।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

আর্সেনাল ম্যাচে ডে ব্রুইনকে পাওয়ার আশায় সিটি কোচ

আপডেট সময় ১১:৪১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪