হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা। আইপিএলের ১৭তম আসরের ফাইনালে হায়দরাবাদের দেয়া ১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৭ বল হাতে রেখে জিতেছে শ্রেয়াস আইয়ারের দল।
পুরো মৌসুম দুর্দান্ত ব্যাটিং করা সানরাইজার্স হায়দরাবাদ ফাইনাল ম্যাচে ব্যাট হাতে দাঁড়াতেই পারল না। বোলিংয়েও সেই একই চিত্র প্যাট কামিন্সদের। ভেঙ্কটেশ আইয়ার এবং রহমানউল্লাহ গুরবাজের ঝড়ো ব্যাটিংয়ের বিপরীতে দর্শক হয়ে থাকতে হয়েছে কামিন্স-ভুবনেশ্বর কুমারদের। আর তাতে হায়দরাবাদকে উড়িয়ে তৃতীয়বারের মতো আইপিএলের শিরোপা জিতল কলকাতা নাইট রাইডার্স।
২৬ মে, রবিবার চেন্নাইয়ের চিপাক স্টেডিয়ামে আইপিএলের ১৭তম আসরের ফাইনালে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে কলকাতা। হায়দরাবাদের দেয়া ১১৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৭ বল হাতে রেখে জিতেছে শ্রেয়াস আইয়ারের দল।
আইপিএলে এটি কলকাতার তৃতীয় শিরোপা। এর আগে ২০১২ এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। ১০ বছর পর এবার শিরোপা জিতল কলকাতার ফ্র্যাঞ্চাইজিটি।
নিজস্ব সংবাদ : 















