ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

কুষ্টিয়ায় গণমাধ্যমকর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ. কে. এম. আলী মুহসিন বলেছেন, ৭১ এর পরে ৫৪ বছরে জামায়াত দেশের বিরুদ্ধে কোন কর্মকান্ড করেনি। দেশের পক্ষে কাজ করেছে। এখন সময় এসেছে জনগনকে সাথে নিয়ে আমরা বাংলাদেশকে গড়তে চাই। যার গায়ে যে ট্যাগই লাগানো থাকুক না কেন, সকল বাংলাদেশিকে সাথে নিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসেবে উপহার দিতে চাই। আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন।

বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর সভা কক্ষে কুষ্টিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে জামায়াত ইসলামী। মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে খন্দকার এ. কে. এম. আলী মুহসিন এসব কথা বলেন।

কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল সুজা উদ্দিন জোয়াদ্দার, নায়েবে আমীর মোঃ আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী আমীর হামজা সহ কুষ্টিয়া ৪টি আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীবৃন্দ ও  জামায়াতের জেলার শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

কুষ্টিয়ায় গণমাধ্যমকর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

আপডেট সময় ০৫:০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫