ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বুলবুল-ফাহিম

  • খেলা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • 61

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম।

জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন।

ঢাকা বিভাগ থেকে পরিচালক পদে নির্বাচনের জন্য ৩টি মনোনয়ন জমা পড়েছিল। সোমবার (২৯ সেপ্টেম্বর) যাচাই-বাছাই শেষে একটি মনোনয়ন বাতিল হয়ে গেছে। ফলে আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম।

এদিকে খুলনা থেকে মনোনয়ন জমাই পড়েছিল দুটি। এই দুজন হলেন আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান। এই দুজনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন। সিলেট বিভাগ থেকে জমা পড়েছে ১টি, ফলে রাহাত শামস হতে যাচ্ছেন সিলেটের নতুন পরিচালক। বরিশাল বিভাগ থেকে মনোনয়ন জমা দিয়েছেন কেবল সাখাওয়াত হোসেন একাই। মনোনয়ন বৈধ হলে তিনিও জিতে যাচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

এছাড়া রাজশাহী বিভাগ থেকে ৪টি, রংপুর বিভাগ থেকে ৩টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৪টি, এবং ঢাকা বিভাগ থেকে ৩টি করে মনোনয়ন জমা পড়েছে।

ক্যাটাগরি ২ থেকে (ঢাকার ক্লাব) ৩০টি মনোনয়ন জমা পড়েছে। ক্যাটাগরি ৩ থেকে জমা পড়েছে ৩টি মনোনয়ন। এর আগে গতকাল ক্যাটাগরি ১ (জেলা-বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছিলেন ২৫ জন। এর মধ্যে ঢাকা-৩ জন, চট্টগ্রাম ৫ জন, খুলনা ৩ জন, রাজশাহী ৪ জন, সিলেট ৩ জন, রংপুর ৬ জন, বরিশাল ১ জন করে মনোনয়ন নেন। ক্যাটাগরি ২ (ঢাকার ক্লাব) থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩২ জন। এছাড়া ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন নিয়েছিলেন ৩ জন।

আগামীকাল ৩০ সেপ্টেম্বর আপিল গ্রহণ ও শুনানি হবে। ১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তারপর আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল আকাঙ্খিত বিসিবি নির্বাচনে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বুলবুল-ফাহিম

আপডেট সময় ০৩:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫