নীলফামারীর ডিমলায় মোটরসাইকেলের ধাক্কায় শাহিদা বেগম (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চাপানি পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিদা বেগম খালিশা চাঁপানী ইউনিয়নের আব্দুস সবুরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় চাপানি পেট্রল পাম্প এলাকায় শাহিদা বেগম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নীলফামারী প্রতিনিধি 
















