ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

চলতি বছর পবিত্র হজ পালন শেষে শুক্রবার (১৩ জুন) রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ১৬ হাজার ৪৬৯ জন বাংলাদেশি হাজি।

শনিবার (১৪ জুন) হজ সংশ্লিষ্ট সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনে জানানো হয়, শুক্রবার রাত পর্যন্ত ৪২টি ফিরতি হজ ফ্লাইটে ১৬ হাজার ৪৬৯ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২ হাজার ৮৮ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১৪ হাজার ৩৮১ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ফিরেছেন ৪ হাজার ৫৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ৫ হাজার ৮৯৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ফিরেছেন ৫ হাজার ৯৯৯ জন হাজি।

দিকে, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত সৌদি আরবে ২৭ বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ২৪ জন পুরুষ এবং ৩ জন নারী। মক্কায় মারা গেছেন ১৮ জন, মদিনায় ৮ জন এবং আরাফায় একজন হাজি।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ঢাকার আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইট কার্যক্রম উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। একই দিন রাত ২টা ২০ মিনিটে হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ১০ জুন থেকে। সেদিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

জনপ্রিয় সংবাদ

দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

আপডেট সময় ০৩:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫