আলোচিত সমালোচিত ইসলামী বক্তা আমীর হামজা বলেছেন সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ^নবীকে আল্লাহপাক দুনিয়াতে নবী করে পাঠিয়েছিলেন। সাংবাদিক করে পাঠিয়েছিলেন। সেই মহান পেশা যারা গ্রহন করেছেন আল্লাহ আপনাদের(সাংবাদিকদের) জন্য অবশ্যই নিরবচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা করবেন।
তিনি আজ বুধবার দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামের আয়োজনে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ. কে. এম. আলী মুহসিনসহ কুষ্টিয়া জেলা জামায়াতের শীর্ষ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমীর হামজা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কুষ্টিয়া সদর আসন থেকে আমাকে নমিনি ঘোষণা দিয়েছে। আমি রাজনীতিতে নতুন। বাইরের জেলা এবং বিশে^র বিভিন্ন দেশ বিদেশে যে পরিচিতি রয়েছে সেই পরিচিতি কুষ্টিয়াতে কুষ্টিয়া হয়ে ওঠেনি।
তিনি আক্ষেপ করে বলেন মঙ্গলবার মেহেরপুরে গিয়েছিলাম। সেখানে দেড় দুই লাখ মানুষ উপস্থিত উপস্থিত ছিলেন। অথচ আমাদের কুষ্টিয়াতে ১০-১৫ হাজারের বেশি মানুষ হয়না।

প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ. কে. এম. আলী মুহসিন গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, ৭১ এর পরে ৫৪ বছরে জামায়াত দেশের বিরুদ্ধে কোন কর্মকান্ড করেনি। দেশের পক্ষে কাজ করেছে। এখন সময় এসেছে জনগনকে সাথে নিয়ে আমরা বাংলাদেশকে গড়তে চাই। যার গায়ে যে ট্যাগই লাগানো থাকুক না কেন, সকল বাংলাদেশিকে সাথে নিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসেবে উপহার দিতে চাই। আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় নায়েবে আমীর মোঃ আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমীর হামজা, জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল সুজা উদ্দিন জোয়াদ্দারসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মতবিনিময়সভায় কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া অফিস 










