ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক মিরাজ

সাদা পোশাকের ক্রিকেটে এক বছরের জন্য বাংলাদেশের অধিনায়ক শান্ত। টি-টোয়েন্টিতে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত এই দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস।

সামনের শ্রীলঙ্কা সফর থেকেই শুরু হয়ে যাবে বাংলাদেশের তিন সংস্করণে ভিন্ন ভিন্ন অধিনায়কের যাত্রা। যেখানে দুই টেস্টে শান্ত, তিন ওয়ানডেতে মিরাজ ও তিন টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন।

সবশেষ ২০২২ সালে তিন সংস্করণে আলাদা অধিনায়কের নেতৃত্বে খেলেছে বাংলাদেশ। তখন টেস্টে মুমিনুল হক, ওয়ানডেতে তামিম ইকবাল ও টি-টোয়েন্টিতে দায়িত্বে ছিলেন মাহমুদউল্লাহ।

অধিনায়কত্ব অবশ্য নতুন নয় মিরাজের জন্য। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। ঘরের মাঠে ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার অধিনায়কত্বেই তখন পর্যন্ত নিজেদের সেরা সাফল্য, তৃতীয় হয় বাংলাদেশ।

বিপিএলসহ ঘরোয়া ক্রিকেটেও নানান সময় অধিনায়কত্ব করেছেন মিরাজ। এছাড়া গত বছর শান্তর অনুপস্থিতিতে চার ওয়ানডে ও দুই টেস্টেও দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ওয়ানডেতে অবশ্য একটিও জয় নেই তার। তবে টেস্টে জিতেছিলেন এক ম্যাচ।

প্রায় ৮ বছরের ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০৫ ম্যাচে দুই সেঞ্চুরিতে ১ হজার ৬১৭ রান ও ১১০ উইকেট নিয়েছেন স্পিনিং এই অলরাউন্ডার। ওয়ানডেতে ১০০ উইকেট ও ১ হাজার রানের ‘ডাবল’ স্পর্শ করা চতুর্থ বাংলাদেশি তিনি।

বর্তমানে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে আছেন মিরাজ। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তিনিই সবার ওপরে। এছাড়া বোলিং র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা দুই নম্বরে উঠেছিলেন তিনি।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক মিরাজ

আপডেট সময় ০৯:৩৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫