ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেট থেকে বিরতি নিলেন রশিদ খান

মেজর লিগ ক্রিকেট (এমএলসি) ২০২৫ আসরে অংশ নিচ্ছেন না আফগানিস্তানের দুই তারকা ক্রিকেটার রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই। ব্যক্তিগত কারণ দেখিয়ে সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন তারা দুজনই।

২০২৪ মৌসুমে এমআই নিউইয়র্কের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন রশিদ। ৬.১৫ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার। ফলে এবার তার অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটান্সের হয়ে শেষবার খেলেন রশিদ খান। তবে এটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুমগুলোর একটি। মাত্র ৯ উইকেট নেওয়ার পাশাপাশি তার ইকোনমি ছিল ৯.৩৪ এবং বোলিং গড় ৫৭.১১। ওই আসরে তিনি হজম করেছেন রেকর্ড ৩৩টি ছক্কা।

এমআই নিউইয়র্কের আরেক আফগান তারকা, অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইও এবার খেলবেন না। তিনি আইপিএলের শেষ মৌসুমে পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নেমেছিলেন, যারা এবারের আসরে রানার আপ হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

ক্রিকেট থেকে বিরতি নিলেন রশিদ খান

আপডেট সময় ০৩:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫