ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখালীতে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে ইটবোঝাই ট্রাক্টর চাপায় সুরুজ আহমেদ (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৯ মে) দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি একই উপজেলার ছেউডিয়া কারিগরপাড়ায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সুরুজ আহমেদ মোটরসাইকেল যোগে কুমারখালী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ইটবোঝাই ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ও কুষ্টিয়া হাইওয়ে থানা
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

দুর্ঘটনার বিষয়ে কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ট্রাক্টরের চাপায় একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

কুমারখালীতে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০৪:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫