ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

থানা থেকে পালাল মাদক মামলার নারী আসামি

চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানা থেকে মনোয়ারা খাতুন (৩০) নামে মাদক মামলার এক নারী আসামি পালিয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে জীবননগর থানায় এ ঘটনা ঘটে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামি মনোয়ারা খাতুন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মণ্ডলের মেয়ে। বুধবার (৩০ অক্টোবর) সকালে গোয়াল পাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ভারতীয়  ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ মনোয়ারা খাতুন ও তার সঙ্গী নাজমুল হুদাকে আটক করে মহেশপুর ৫৮ বিজিবির গয়েশপুর বিওপির সদস্যরা। আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তিনি জানান, নারী আসামিদের নারী ও শিশু ডেস্কের রাখা হয়। ৬টার দিকে বাথরুমে যাওয়ার কথা জানিয়ে থানা থেকে দৌড়ে পালিয়ে যান মনোয়ারা। এ সময় ডিউটিরত অফিসার চা পান করতে যায়। গেটে তখন কেউ ছিল না। বৃহস্পতিবার দুপুরে তাকে জীবননগর আমলী আদালতে পাঠানোর কথা ছিল। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘আসামি গ্রেফতারে আমরা অভিযান চালাচ্ছি। আশা করছি দ্রুতই গ্রেপ্তার করা হবে। তার বিরুদ্ধে থানায় বিজিবি পক্ষে মাদক মামলা রয়েছে। থানা থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা রুজু করা হবে।’

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

থানা থেকে পালাল মাদক মামলার নারী আসামি

আপডেট সময় ০২:১৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪