ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ১০ দিন পর পুঁজিবাজারে লেনদেন শুরু

পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটির দিন মেলে টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ পুনরায় লেনদেন শুরু হয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিট অর্থাৎ দুপুর ২টা ২০ মিনিটে থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এ সময়ে শেয়ারের নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে ক্লোজিং দামে লেনদেন, শেয়ার কেনাবেচা করা যাবে।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে প্রথমে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিন ছুটি দিয়েছিল সরকার। পরে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে টানা এই ছুটি দিতে গত ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে (শনিবার) অফিস খোলা রেখেছিল সরকার।

জনপ্রিয় সংবাদ

টানা ১০ দিন পর পুঁজিবাজারে লেনদেন শুরু

আপডেট সময় ০১:১৬:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫