ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৮০ দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসছে ইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মোট ৮০টি সংস্থাকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (২৩ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, আগামী ২৫ নভেম্বর মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এই আয়োজনে ৮০টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ইসি জানায়, নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে তাদের মতামত ও পরামর্শ জানতেই মূলত ইসির এই উদ্যোগ। পর্যবেক্ষকদের কাছ থেকে পাওয়া সুপারিশগুলো কমিশন আমলে নিয়ে সুষ্ঠু নির্বাচনের রূপরেখা তৈরিতে কাজ করবে বলে জানা যায়।

জনপ্রিয় সংবাদ

৮০ দেশি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসছে ইসি

আপডেট সময় ০২:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫