ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে হজে গিয়ে মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়াল

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
  • 71

চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৯২২ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগই তীব্র গরমের কারণে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মৃতদের অধিকাংশই মিসরের নাগরিক। জানা গেছে, হজের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৬০০ মিসরীয় হজযাত্রীর মৃত্যু হয়েছে। বার্তাসংস্থা এএফপি থেকে এ তথ্য জানা গেছে।

মক্কার বিভিন্ন হাসপাতাল এবং সৌদির বিভিন্ন দেশের দূতাবাসের তথ্য সহায়তার ভিত্তিতে মৃত হজযাত্রীদের একটি টালি করেছে এএফপি।

দেশটির আবহওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সোমবার মক্কার তাপমাত্রা ছিল ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবার প্রায় ১৮ লাখ মানুষ হজ করতে গেছেন। যাদের মধ্যে অনেকেই মক্কার তীব্র গরমে অভ্যস্ত নন। এ ছাড়াও এমন হাজার হাজার যাত্রী রয়েছেন, যারা বিধি মেনে সৌদিতে আসেননি। ফলে এমন তাপমাত্রায় সুরক্ষা নিশ্চিতে যাত্রীদের জন্য যেসব সুবিধা বরাদ্দ করেছে সৌদির সরকার, সেসব তারা পাচ্ছেন না।

জনপ্রিয় সংবাদ

সৌদিতে হজে গিয়ে মৃত্যুর সংখ্যা ৯০০ ছাড়াল

আপডেট সময় ১১:০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪