প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসন।
সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠকটি হবার কথা থাকলে আগারগাঁওয়ের ছাত্র আন্দোলনের জন্য সেটি বাতিল হয়।
প্রতিবারই নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বৈঠক করেন নির্বাচন কমিশনের সঙ্গে। তবে এটি গণঅভ্যুত্থান পরবর্তী দ্বিতীয় বৈঠক যুক্তরাষ্ট্রের সঙ্গে। বৈঠকে দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সের নেতৃত্বে প্রতিনিধি দলে রাজনৈতিক প্রধান ডেভিড মো এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ উপস্থিত আছেন।
ডেস্ক রিপোর্ট 










