ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ধান বোঝাই ট্রাক উলটে নিহত ২

  • প্রতিনিধি
  • আপডেট সময় ১১:০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
  • 90

সাতক্ষীরার তালায় ট্রাক উলটে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন।

শনিবার (১৮ মে) সকাল ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

নিহতরা হলেন, কয়রা উপজেলার বামিয়া ইউনিয়নের বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)।

কয়রা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়েছিল। মজুরি হিসাবে তারা ২০ থেকে ৩০ মণ ধান পায়। ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাইদুর ও মনি নিহত হয়।

স্থানীয়রা জানান, সড়কের দুই ধারের রাস্তা সম্প্রসারণের জন্য খুঁড়ে রাখার কারণে মূলত এই দুর্ঘটনা ঘটেছে।

তালা থানার ওসি মো. মমিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় ধান বোঝাই ট্রাক উলটে নিহত ২

আপডেট সময় ১১:০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪