ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

রাফায় ইসরায়েলের হামলা বিপর্যয়ের শামিল: জাতিসংঘ প্রধান

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ১১:১৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • 108

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলের অভিযানের প্রতিক্রিয়া ‘পুরো অঞ্চলে’ ছড়িয়ে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস।

রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযানের পরিণাম নিয়ে জাতিসংঘ মহাসচিব সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেছেন।

আন্তোনিও গুতেরেস হুঁশিয়ার করে বলেন, রাফায় ইসরায়েলের অভিযানের ‘প্রতিক্রিয়া’ ও সেখানে ‘পুরোদমে হামলা’ ‘বিপর্যয়ের’ শামিল হবে।

মহাসচিব বলেন, ‘আরও অসংখ্য বেসামরিক লোকজনের হতাহত হওয়ার ঘটনা ঘটবে। আরও অসংখ্য পরিবার আবার পালাতে বাধ্য হবে; যদিও যাওয়ার কোনো নিরাপদ জায়গা নেই।’
‘অভিযানের প্রতিক্রিয়া আরও বহুদূর—পশ্চিম তীর ও গোটা অঞ্চলে অনুভূত হবে’, বলেন আন্তোনিও গুতেরেস।

রাফায় ইসরায়েলের অভিযানের ফলে গাজা উপত্যকায় তৈরি হওয়া পরিস্থিতি ‘ভুল পথে’ এগোচ্ছে বলেও সতর্ক করে দেন জাতিসংঘপ্রধান।ইসরায়েলের হামলার কারণে গাজার উত্তর ও মধ্যাঞ্চল থেকে পালিয়ে ১০ লাখের মতো ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছেন। সেখানে তাঁবু টানিয়ে গাদাগাদি করে অবস্থান করছেন তাঁরা। শহরটির পূর্বাঞ্চল থেকে এক লাখ ফিলিস্তিনিকে খান ইউনিসে তাঁবুতে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়ার এক দিন পরই রাফায় অভিযান শুরু করল ইসরায়েল। প্রাণ বাঁচাতে এখান থেকেও পালানো শুরু করেছেন ফিলিস্তিনিরা।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

রাফায় ইসরায়েলের হামলা বিপর্যয়ের শামিল: জাতিসংঘ প্রধান

আপডেট সময় ১১:১৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪