ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
হলি আর্টিজানের সেই অনিন্দ্য আটক

রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

রাজশাহী নগরীর ‘ডক্টরস ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক মুনতাসিরুল আলম অনিন্দ্যকে (৩৫) আটক করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) ভোরে নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি বাড়িতে অবস্থিত ওই কোচিং সেন্টারে অভিযান শুরু হয়। সেখান থেকে বেশকিছু অস্ত্র ও বিস্ফোরক পাওয়া গেছে বলে অভিযানে থাকা একটি সূত্র জানিয়েছে। তারা বলেছে, বিস্ফোরক নিস্ক্রিয় করে তা সংবাদ কর্মীদের সামনে আনা হবে।

এ ঘটনায় ডক্টর ইংলিশ কোচিংয়ের পরিচালক মুনতাসিরুল আলম অনিন্দ্যকে (৩৫) আটক করা হয়েছে। তিনি জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে একাধিকবার গ্রেফতার হয়েছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনিন্দ্যের বাবা শফিউল আলম লাটকু মহানগর বিএনপি সাবেক সহসভাপতি। একইসঙ্গে অনিন্দ্য রাজশাহীর সাবেক মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।

পুলিশ জানিয়েছে, অনিন্দ্য হলি আর্টিজান হত্যাকাণ্ডের পর ‘জঙ্গি সন্দেহে’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার হয়েছিলেন।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, অভিযানকালে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলভার, দেশীয় ৬টি অস্ত্র, সঠিক কর্টিজ, ইয়ারগান, শিশা তিন বক্স, ম্যাগনেট, জিপিএস, ওয়াকিটকি ৪টি, ট্রাজারগান, ১০টি সিমকার্ড, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, কম্পিউটার তিনটি, মনিটর ছয়টি, স্ক্যানার তিনটি, পাসপোর্ট, এনআইডি এবং ৩৫টি মদের বোতল উদ্ধার করা হয়।

অভিযানে পাওয়া বিস্ফোরক দ্রবের কারণে বোমা ডেসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে তা নিষ্ক্রিয় করবে। মুনতাসিরুল অনিন্দ্য এর আগে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আসেন। 

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তিনি কোনো তথ্য জানেন না।

জনপ্রিয় সংবাদ

হলি আর্টিজানের সেই অনিন্দ্য আটক

রাজশাহীতে কোচিং সেন্টার থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

আপডেট সময় ০৪:৪১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫