ঢাকা ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ০৫:০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • 44

ম্যানুয়েল উগার্তে শান্তভাবে ব্রাজিল গোলকিপার অ্যালিসনকে বিপরীত পাশে পাঠিয়ে উরুগুয়েকে স্মরণীয় জয় এনে দেন। আর ৪ ম্যাচের মাত্র একটিতে জয় নিয়ে ব্রাজিল ছিটকে গেল কোপা আমেরিকার চলতি আসর থেকে।

দুদলের শেষ কোয়ার্টার ফাইনাল নির্ধারিত সময় গোলশূন্য ড্র হলে ম্যাচ সরাসরি গড়ায় টাইব্রেকে। সেখানে ৪-২ গোলে ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

কাতার বিশ্বকাপের পর থেকে যেন অস্তিত্ব-সংকটে ভুগছে ব্রাজিল। চিরচেনা হলুদ জার্সিতে মাঠে পারফরম্যান্সে বিবর্ণ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। উরুগুয়ের বিপক্ষে এলোমেলো আর ভুলেভরা ফুটবল আর উদ্দেশ্যহীন পাসে সর্বনাশ দরিভাল জুনিয়রের দলটির।

কার্ড জটিলতায় একাদশে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। তার পরিবর্তে খেলতে নামা এনদ্রিকে খুঁজে পাওয়া যায়নি। পুরোপুরি নিষ্প্রভ ছিলেন রাফিনিয়া, রদ্রিগো আর লুকাস পাকুয়েতারা। তাই তো শেষ ২০ মিনিট উরুগুয়ের ১০ জনের বিপরীতে সেলেসাওদের ১১ জন কিছু করতে পারেনি।

কোপার ৯ শিরোপার সর্বশেষটি ব্রাজিল জিতেছে ২০১৯ সালে। আর আর্জেন্টিনার সমান সর্বোচ্চ উরুগুয়ের ১৫ শিরোপার শেষটা এসেছে ২০১১ সালে। দুদলের পরিসংখ্যানে এগিয়ে সেলেসাওরা। তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

আপডেট সময় ০৫:০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪