ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পর্শ হয়ে দুই শ্রমিকের মৃত্যু

  • প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:০১:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • 120

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পর্শ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুলাই) দুপুরে উপজেলার মনকসাই এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা পারভেজ ও একই উপজেলার বাপ্পি।

স্থানীয়রা জানান, মহাসড়কে চার লেন সড়ক নির্মাণকাজের জন্য সকাল থেকে সড়কের দুপাশে গাছকাটার কাজ চলছিল। দুপুরে কিছু গাছ ক্রেন দিয়ে ট্রাকে উঠানোর সময় সড়কের পাশে থাকা বিদ্যুৎতের খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে দুজন বিদ্যুৎস্পর্শ হন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

কসবা থানার ওসি রাজু আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎস্পর্শ হয়ে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৫:০১:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪