ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২১ মে) আইন ও বিচার বিভাগ ওই বিচারপতি অপসারণ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের প্রজ্ঞাপনে সই করেন।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) মোতাবেক বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করেছেন।

‘দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর’ বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতিকে ২০ অক্টোবর থেকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়। সেই ১২ বিচারপতির মধ্যে দিলীরুজ্জামান একজন।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

আপডেট সময় ০২:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫