বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বাদ দিয়ে নতুনদের নেয়া হবে বলে জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিন।
শনিবার (৯ আগস্ট) সকালে রংপুরে তিনি এ কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ভোটের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উন্নতি হবে। এ ছাড়া বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বাদ দিয়ে নতুনদের নেয়া হবে।
সিইসি বলেন, যখন একটা দেশে রাষ্ট্র সরকার দল এক হয়ে যায়; তখন সবকিছু একসঙ্গে ধসে পরে। নির্বাচন সিস্টেমের উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে; মানুষকে কেন্দ্র নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, এআইএ এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে; এটা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ‘গত নির্বাচনে যে সকল প্রিজাডিং অফিসার সমস্যা তৈরি করেছে; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে নির্বাচন কমিশন।’
নিরপেক্ষতা নিয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কারো পক্ষে ও বিপক্ষে কাজ করবে না; ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ভোট দেয়া যেমন নাগরিক দ্বায়ীত্ব; তেমন ঈমানী দ্বায়ীত্বও বটে।
তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর ভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
নিজস্ব সংবাদ : 










