ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে কুপিয়ে সাংবা‌দিক হত্যা

বাগেরহাটে এস এম হায়াত উদ্দিন (৪০) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার হাড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী গ্রামের মৃত মো. নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকায় বাগেরহাট জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছি‌লেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান জানি‌য়ে‌ছেন, শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট পৌরসভাধীন উওর হাড়িখালী সিদ্দিকের চায়ের দোকানে সামনে এস এম হায়াত উদ্দিনকে অজ্ঞাতনামা ৩/৪ জন দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপ‌রে ফেলে রে‌খে পালিয়ে যায়।

প‌রে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে কুপিয়ে সাংবা‌দিক হত্যা

আপডেট সময় ০২:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫