ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রশ্নফাঁস নিয়ে যা জানালেন পিএসসির চেয়ারম্যান

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪
  • 101

পিএসসির অধীনে অনুষ্ঠিত সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে এবার মুখ খুললেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। দাবি করেন, যে প্রক্রিয়ায় চূড়ান্ত পর্যায়ে প্রশ্নপত্র পাঠানো হয় সেখানে ফাঁস করার সুযোগ খুব কম। তারপরও বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। যদি কারো সম্পৃক্ততা পাওয়া যায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

আজ মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে আগারগাঁও কর্ম কমিশন ভবনে প্রশ্নফাঁস নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। 

পিএসসির চেয়ারম্যান বলেন, গত পাঁচ জুলাইয়ের রেলওয়ের পরীক্ষা ছাড়া যেসব পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলো প্রমাণিত হলেও আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। দীর্ঘদিন হয়ে যাওয়ায় বাতিলের বিষয়টি জটিল বলেও অকপটে স্বীকার করেন তিনি। 

উল্লেখ্য, পিএসসির চেয়ারম্যান যখন এ সংবাদ সম্মেলন করছিলেন তখনও এসব পরীক্ষা বাতিলের দাবিতে পিএসসি ভবনের সামনে বিক্ষোভ করছিলেন ঐসব পরীক্ষায় অংশগ্রহণ করা চাকরিপ্রার্থীরা। পরীক্ষা বাতিলের দাবিতে নিজেদের অনড় অবস্থান প্রকাশ করেন তারা। 

জনপ্রিয় সংবাদ

প্রশ্নফাঁস নিয়ে যা জানালেন পিএসসির চেয়ারম্যান

আপডেট সময় ০৫:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪