ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম দফায় ১৩৯ উপজেলায় চলছে ভোট

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ১১:১৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
  • 54

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ দফায় আজ বুধবার ১৩৯টি উপজেলায় নির্বাচন হচ্ছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

নির্বাচন কমিশন (ইসি) এ ধাপে ১৫২ উপজেলার তপশিল দিলেও পাঁচটির সব ক’টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন। উচ্চ আদালতের আদেশসহ নানা কারণে স্থগিত হয়েছে আট উপজেলার ভোট। তবে বাকিগুলোতেও লড়াই হচ্ছে আওয়ামী লীগ নেতাদের মধ্যে। নির্দেশনা অমান্য করে প্রার্থী হওয়ায় অন্তত ৮০ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এরপরও দলটির যেসব নেতা ভোটে আছেন,তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি ক্ষমতাসীন প্রার্থীর বিরুদ্ধে।

এই ১৩৯ উপজেলার মধ্যে ২২টিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হচ্ছে। এই ধাপে মোট ১ হাজার ৬৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৬২, ভাইস চেয়ারম্যান ৬১৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৪৩০ জন। ২২ উপজেলায় ইভিএম ও বাকিগুলোতে ব্যালটে ভোট হবে। নোয়াখালীর হাতিয়া, মুন্সীগঞ্জ সদর, বাগেরহাট সদর, ফেনীর পরশুরাম ও মাদারীপুরের শিবচরে সব পদের প্রার্থীরা বিনা ভোটে বিজয়ী হওয়ায় ভোটের প্রয়োজন পড়ছে না। উচ্চ আদালতের আদেশসহ বিভিন্ন কারণে আট উপজেলার ভোট স্থগিত করেছে ইসি। আচরণবিধি লঙ্ঘনের সত্যতা পেয়ে জামালপুরের সরিষাবাড়ীর চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করে ইসি। তিনি উচ্চ আদালতে আপিল করায় মঙ্গলবার বিকেলে ওই উপজেলার ভোট স্থগিত করা হয়।

ইসি সচিবালয় জানায়, নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ভোট সুষ্ঠু করতে ১৩৯ উপজেলায় ৮২ হাজার ৭৩৩ পুলিশ সদস্য মোতায়েন ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১২ হাজার ৭৮০ বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। রিজার্ভ রয়েছে ১ হাজার ৮৩০ জন। ভোটকেন্দ্র এবং মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১ লাখ ৫৯ হাজার ৮৭৪ আনসার সদস্যের পাশাপাশি প্রায় আড়াই হাজার র‌্যাব সদস্য মোতায়েন আছে। সাধারণ কেন্দ্রে ১৭ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ বা ১৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্বে রয়েছে। বিশেষ এলাকায় (পার্বত্য ও দুর্গম এলাকা) সাধারণ কেন্দ্রে ১৯ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২০ বা ২১ জন মোতায়েন রয়েছে। উপজেলার আয়তন, ভোটার সংখ্যা ও কেন্দ্রের গুরুত্ব বিবেচনায় প্রতি উপজেলায় দুই থেকে চার প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। 

জনপ্রিয় সংবাদ

প্রথম দফায় ১৩৯ উপজেলায় চলছে ভোট

আপডেট সময় ১১:১৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪