ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিকনিকের বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • 127

কক্সবাজারের চকরিয়ায় পিকনিক বাসের সংঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর হারবাং কলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক।

নিহতরা হলেন- চকরিয়া হারবাং উত্তর করমহরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিক পাড়ার রশিদ আহমেদ ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন।

তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

ওসি মাহবুবুল হক জানান, হারবাং এলাকায় গাজীপুর থেকে ছেড়ে আসা কক্সবাজারে পিকনিকে আসা জাকির ট্রাভেল ও চট্টগ্রামমুখী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চার যাত্রী নিহত হন। আহত হয়েছেন প্রায় ৮ জন। দুর্ঘটনায় যানচলাচল ব্যহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করেছে।

তিনি আরও জানান, মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর ও গাড়ি দুটি হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পিকনিকের বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় ০২:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩