অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেছেন। ২০২০ সালের অক্টোবরে অ্যাটর্নি জেনারেল হিসেবে তাঁকে নিয়োগ দিয়েছিল আইন মন্ত্রণালয়।
এ এম আমিন উদ্দিন বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই বছরের ২৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তার পদটি শূন্য হয়। দেশের বিচার বিভাগের ইতিহাসে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত ছিলেন মাহবুবে আলম।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক ছিলেন আমিন উদ্দিন। ২০১৯-২০ মেয়াদে তিনি সমিতির সভাপতি ছিলেন। সর্বশেষ ২০২০-২১ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন। তাঁর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন।
ডিপি ডেস্ক 










