ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, তিনজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে কয়েক শ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে ৪০টির বেশি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। ১০–১২ মিনিট স্থায়ী হওয়া এ ঝড়ে ঘরচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আতঙ্কে এক নারী ও ঝড়বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা লোকজন জানান, আজ ভোর পাঁচটার দিকে বালিয়াডাঙ্গী উপজেলায় বৃষ্টির সঙ্গে হঠাৎ ঝড় শুরু হয়। ঝড়ে উপজেলার বড়বাড়ি, পাড়িয়া, দুওসুও এবং আমজানখোর ইউনিয়নের ২০টি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওছার প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর তাঁরা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, আকস্মিক ঝড়ে ধান, ভুট্টা, মরিচসহ আম-লিচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ক্ষতি নিরূপণে মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা খোঁজখবর নিচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, তিনজনের মৃত্যু

আপডেট সময় ১১:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪