ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিগগিরই ছোট পরিসরে নতুন কমিটি

কুষ্টিয়া জেলা বিএনপি’র কমিটি বাতিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • 88

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা বিএনপি’র কমিটি বাতিল করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় কমিটি বাতিল করা হয়েছে মর্মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একই সাথে দ্রুতই নতুন কমিটি দেয়া হবে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। তবে কুষ্টিয়া বিএনপি’র কমিটি বাতিল হওয়ায় তুমুল আলোচনার জন্মদিয়েছে। গতকাল ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে কেন্দ্র থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তি প্রকাশের পর কুষ্টিয়া বিএনপির তৃণমুল নেতাকর্মী এমনকি জেলার শীর্ষ নেতৃবৃন্দের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। কেউ কেউ বলছেন তাহলে কী মেহেদী রুমী সোহরাব উদ্দিন অধ্যায়ের সমাপ্তি ঘটল, নাকী নতুন নেতৃত্বের আগমন ঘটতে যাচ্ছে। তবে এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে জেলা জুড়ে। নতুন কমিটিতে কারা আসতে পারেন? নির্ভরযোগ্য একটি সূত্র বলছে আগামী ২/৪দিনের মধ্যে একটি সংক্ষিপ্ত আহ্বায়ক কমিটি আসতে পারে। আর ওই কমিটির আহ্বায়ক হিসেবে রাখা হতে পারে  সদ্য  বিলুপ্ত কমিটির যুগ্ম-সম্পাদক, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকারকে। আর সদস্য সচিব কুতুব উদ্দিন আহমেদকে। তিনি কুষ্টিয়া জেলা বিএনপি’র সহ-সভাপতি। তবে আরেকটি পক্ষ বলছে অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করেও কমিটি দেয়া হতে পারে। হঠাৎ করেই কমিটি কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল ঘোষণা করায় প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমুল কর্মী থেকে শুরু করে জেলার শীর্ষ নেতাকর্মীরা। কুষ্টিয়া সদর উপজেলার ২০নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম জানান আমরা তৃণমুলের নেতা। কেন্দ্র থেকে যে কমিটিই দেয়া হবে সেই কমিটির প্রতি আস্থা রেখেই কাজ করব। তবে যেহেতু কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে সেকারনে কমিটির কার্যক্রমকে গতিশীল করতেই হয়ত কেন্দ্র কমিটি বাতিল করেছে। তৃণমুল এই নেতার প্রত্যাশা যে কমিটিই দেয়া হোকনা কেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবিষয়ে সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান অপু মনে করেন আগামীতে তাদেরকেই রাখা উচিৎ যারা কীনা বিভিন্ন আন্দোলন সংগ্রামে পরীক্ষিত এবং যোগ্য। এমন ব্যক্তিদেরকে কমিটিতে রাখা উচিৎ। তবে আমার বিশ^াস যেহেতু বর্তমান কমিটি মেয়াদ দুই বছর আগেই শেষ হয়েছে। সেকারনে দলকে গতিশীল করতেই কেন্দ্র কমিটি বাতিল করেছে। বিষয়টিকে নেতিবাচক নয়, ইতিবাচক হিসেবেই নেয়া উচিৎ। সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি কুতুব উদ্দিন আহমেদ বলেন কেন্দ্র থেকে কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বাতিল করা হয়েছে মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এমন বিষয়টি আমরাও নিশ্চিত হয়েছি। যেহেতু কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় বছর দুয়েক আগেই সেহেতু কমিটি বাতিল হবে বিষয়টি স্বাভাবিক। তবে কমিটি বাতিল করায় সংগঠনের ওপর বিন্দুমাত্র প্রভাব পড়বেনা। কারন যেহেতু ইউনিটগুলো সবই রয়ে গেছে, ইউনিট সচল থাকা মানেই তাদের কার্যক্রমও সচল। তাছাড়া সব ইউনিট কমিটি অত্যন্ত শক্তিশালী সুতরাং জেলা কমিটি বাতিল করা হলেও কোন প্রভাব পড়বেনা। তবে দ্রুতই যে সংক্ষিপ্ত আহ্বায়ক কমিটি আসছে এমনটিই নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা বিএনপি’র এই সিনিয়র নেতা। এবিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি বিলুপ্তির কথা শুনেছি। যেহেতু কুষ্টিয়া জেলা বিএনপি’র সর্বশেষ কমিটি ঘোষণা হয় ২০১৯ সালের ৭মে। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দেশের অন্যান্য জেলার ন্যায় কুষ্টিয়া কমিটিও বাতিল করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আহবায়ক কমিটি ঘোষনা করবে কেন্দ্রীয় কমিটি। সদ্য বাতিল হওয়া কুষ্টিয়া জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট ওই কমিটির সভাপতি ছিলেন সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং সাধারণ সম্পাদক ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

জনপ্রিয় সংবাদ

শিগগিরই ছোট পরিসরে নতুন কমিটি

কুষ্টিয়া জেলা বিএনপি’র কমিটি বাতিল

আপডেট সময় ০১:১৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪