ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কু‌ষ্টিয়ায় ব্যবসায়ীকে গু‌লি করে হত্যা, অস্ত্র ও গু‌লি উদ্ধার

কুষ্টিয়ার মধুপুরে টুটুল হো‌সেন (৪০) নামে এক ব্যবসায়ীকেগুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার ইবি থানার মধুপুর পশুহাট সংলগ্ন কুষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের পাশে গু‌লি‌বিদ্ধ অবস্থায় লাশ‌টি পড়ে থাকতে দেখে
পু‌লিশকে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থে‌কে একটি শটগান, মোটরসাইকেল ও কয়েক রাউন্ড গু‌লি উদ্ধার করেছে পুলিশ।

নিহত টুটুল মধুপুর গ্রামের প্রয়াত মু‌ক্তি‌যোদ্ধা তুরাব হোসে‌নের ছেলে। তি‌নি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে মদুপুর বাজারে একটি দোকান দিয়ে ব্যবসা করতেন।

ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মেহেদী হাসান হত্যাকান্ডের তথ্য নিশ্চিত করে বলেন, রাতে কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের মধুপুর পশুহাট সংলগ্ন স্থা‌নে টুটুলের লাশ পড়ে থাকতে দেখে পু‌লিশ‌কে খবর দেয় স্থানীয়রা। খবর পেযে পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌছে লা‌শের পাশ থে‌কে এক‌টি শটগান, কয়েক রাউন্ড গু‌লি ও মোটরসাইকেল উদ্ধার করেছে। মুখে আঘাতের চিহ্ন রয়ে‌ছে।ধারনা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে গে‌ছে। ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

কু‌ষ্টিয়ায় ব্যবসায়ীকে গু‌লি করে হত্যা, অস্ত্র ও গু‌লি উদ্ধার

আপডেট সময় ১২:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫