ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচন : প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত

  • প্রতিনিধি
  • আপডেট সময় ১০:২৯:১১ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • 99

নরসিংদীর রায়পুরায় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহত হয়েছেন। বুধবার (২২ মে) দুপুরে উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের মীরেরকান্দী মসজিদের পাশে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, আগামী ২৯মে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া উপজেলার চরাঞ্চল পাড়াতলীতে গণসংযোগে যাওয়ার সময় তার গাড়িতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। 

এ সময় হামলাকারীদের আঘাতে সুমন মিয়া আহত হয়। আহত সুমন দৌড়ে স্থানীয় বাঁশগাড়ি পুলিশ ফাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু নিহত সুমন মিয়ার লাশ দেখতে হাসপাতালে যান। এ ঘটনায় রায়পুরায় চড়ম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহতের খবর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ ব্যাপারে পরবর্তীতে অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

উপজেলা নির্বাচন : প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত

আপডেট সময় ১০:২৯:১১ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪