ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার কাছে হারের পর যা বললেন শান্ত 

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
  • 57

গ্রুপ রানার্সআপ হয়ে বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ। তবে সেমিফাইনালে ওঠার মিশনে শুরুতেই বড় ধাক্কা খায় নাজমুল হোসেন শান্তর দল। নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারে টাইগাররা। 

ব্যাটিং উইকেট পেয়েও এদিন কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। চ্যালেঞ্জিং পুঁজি গড়ার পথে হাঁটতে থাকা বাংলাদেশ থামে ১৪০ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন শান্ত। তাছাড়া ৪০ রান এসেছে হৃদয়ের ব্যাট থেকে।

১৪১ রানের রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই মারকুটে খেলতে থাকেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ম্যাচ চলাকালীন দুইবার হানা দেয় বৃষ্টি। প্রথমবার বৃষ্টি থামলেও দ্বিতীয়বারের পর আর খেলা শুরু করা যায়নি। রান তোলায় এগিয়ে থাকার কারণে ডাকওয়ার্থ লুইস বা ডিএলএস মেথডে ২৮ রানের জয় নিয়ে সুপার এইট পর্ব শুরু করেছে অস্ট্রেলিয়া।

পরাজয়ের পর নিজেদের ফিনিশিং ভালো না হওয়ার আক্ষেপ করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি মনে করেন, বাংলাদেশের অন্তত ১৭০ রান করা দরকার ছিল। তাহলে অজিদের বিপক্ষে জয়ের সম্ভাবনা থাকতো।

টাইগার কাপ্তান বলেন, ‘উইকেট ভালোই দেখাচ্ছিল। একটু ধীরগতির ছিল। কিন্তু আমাদের ১৭০ রান করা উচিত ছিল, যেটা আমি অনুভব করেছি। এমন দলের বিপক্ষে আপনাকে কিছু কৌশল অবলম্বন করে খেলতে হবে। যেমন, আমরা রিশাদকে ৪ নম্বরে তুলেছি। আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করেছিলাম।’

চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো রান পেয়েছেন শান্ত। আজ অজিদের বিপক্ষে ৩৬ বলে ৪১ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। শান্ত বলেন, ‘দায়িত্ব নেওয়া উপভোগ করছি এবং আমি এটি করতে পছন্দ করি। এখন পর্যন্ত ঠিক আছে। আশা করি, সামনের ম্যাচে (ভারতের বিপক্ষে ম্যাচে) আরও অবদান রাখতে পারবো। আমি মনে করি, আজ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে, টপঅর্ডার কিছু রান পেয়েছে। আমরা শেষ কয়েক ম্যাচে রান করতে পারছিলাম না।’

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার কাছে হারের পর যা বললেন শান্ত 

আপডেট সময় ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪