রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে নতুন প্যানেল ঘোষণা করা হয়েছে৷ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমির ভবনের সামনে এই প্যানেল ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাবির সাবেক সমন্বয়ক ও এজিএস পদপ্রার্থী মাহায়ের ইসলাম।
ঘোষিত প্যানেল অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাবির সাবেক সমন্বয়ক তাসিন খান, জিএস পদে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাজন আল আহমেদ এবং এজিএস পদে আরেক সাবেক সমন্বয়ক মাহায়ের ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়াও ক্রীড়া সম্পাদক পদে শীত কুমার ওরাং, সাংস্কৃতিক সম্পাদক অমিত তাঞ্চ্যঙ্গা, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. লাদেন, ছাত্রী বিষয়ক সম্পাদক সামসাদ জাহান, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক নাদিয়া হক মিথী, তথ্য ও গবেষণা সম্পাদক সরোয়ার জাহান নাহিদ প্রতিদ্বন্দিতা করবেন।
অন্য পদগুলোর মধ্যে সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনান হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শরিফুল ইসলাম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক কবি গোপাল রায়, সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক আর রাফি সিরাজী অন্তর, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, সহ-পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক এস এম রিজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এই প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে লড়বেন ফেরদৌস শরীফ, ইমাম হোসেন, এসএম হাফিজুল ইসলাম এবং আব্দুল্লাহ আল মুয়াজ। এছাড়া, এই প্যানেল থেকে সিনেটে ছাত্র প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাসিন খান, মাহায়ের ইসলাম এবং গোপাল রায়৷
এর আগে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সাবেক ৩ সমন্বয়ক মেহেদী সজীব, সালাহউদ্দিন আম্মার ও আকিল বিন তালেবের নেতৃত্বে আরেকটি প্যানেল ঘোষণা করা হয়েছিল। এখন পর্যন্ত রাকসু নির্বাচনে ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট 










