ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ভারতে বসে নির্বাচন বানচালের চেষ্টা করছেন শেখ হাসিনা: দুদু

স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের চেষ্টা করছেন। চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছেন। তারা যদি আবার ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের চেষ্টা করেন, তাহলে জনগণ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। সম্মিলিতভাবে আবার তাদের প্রতিহত করবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ‘প্রতীকী যুব সমাবেশে’ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। দেশে যদি নির্বাচনের ঘোষণা আসে তবে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে বলেও মনে করেন তিনি।

আওয়ামী লীগের দুঃশাসনের কথা উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুবার দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। তবে আওয়ামী লীগ সে দাবি উপেক্ষা করেছে। যার কারণে তাদের এই করুণ পরিণতি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ভারতে বসে নির্বাচন বানচালের চেষ্টা করছেন শেখ হাসিনা: দুদু

আপডেট সময় ১০:৪৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫