ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

বিমানবন্দর ও ৩০০ ফিটসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি দুপুর ১২টা নাগাদ ঢাকায় পৌঁছানোর শিডিউল রয়েছে বলেও জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

বিমানবন্দর ও ৩০০ ফিটসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আপডেট সময় ০৩:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫