ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

পাসপোর্ট পেলেন খালেদা জিয়া

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ০১:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • 139

পাসপোর্ট হাতে পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার তাঁর পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের পক্ষে তাঁর প্রতিনিধির কাছে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) হস্তান্তর করা হয়।

এর আগে গতকাল চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

পাসপোর্ট পেলেন খালেদা জিয়া

আপডেট সময় ০১:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪