ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

নাটোর বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত আরও ৬

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ১০:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • 64

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে হওয়া সমাবেশে যাওয়ার পথে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক প্রবীণ নেতা শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় বাচ্চুকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৬ জন।

বুধবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে নাটোর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বুলবুল।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিল। সমাবেশে যোগ দিতে শহিদুল ইসলাম বাচ্চু বিএনপি কার্যালয়ে আসছিলেন। এ সময় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।

তিনি বলেন, তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিএনপি নেতা ফরহাদ আলী বলেন, বিএনপির একজন সিনিয়র নেতাকে দিনের বেলায় রাজপথে কুপিয়েছে সন্ত্রাসীরা। এমন ঘটনা দুঃখজনক। এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হোক।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

নাটোর বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম, আহত আরও ৬

আপডেট সময় ১০:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪