ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

নগর ভবনে আজও ইশরাক সমর্থকদের বিক্ষোভ অব্যাহত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে আজও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।

মঙ্গলবার (৩ জুন) সকালে নগর ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দিয়ে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে নানা শ্লোগানে দিচ্ছেন তারা।

এসময় অবস্থানকারীরা বলেন, আদালতের রায়ের পরও ইশরাক হোসেনকে শপথ না পড়ানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চরম ধৃষ্টতা।

তারা অভিযোগ করেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ষড়যন্ত্রে আটকে আছে শপথ গ্রহণ প্রক্রিয়া। অবস্থান কর্মসূচি থেকে স্থানীয় সরকার উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নগর ভবনের ভেতরের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা। নগর ভবনের সব ফটকে এখনো তালা ঝুলছে।
ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে ১৪ মে থেকে এ আন্দোলন শুরু হয়। ‘ঢাকাবাসী’ ব্যানারে সংগঠিত হয়ে আন্দোলনে নামেন সিটি করপোরেশনের কর্মচারী, ইশরাকের সমর্থকসহ বিএনপির নেতা-কর্মীরা। মাঝে ৪৮ ঘণ্টার বিরতির পর আবার কর্মসূচি চলছে। টানা ২১ দিন ধরে আন্দোলনে নগর ভবনের সব ধরনের সেবা বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন তারা।

এদিকে ইশরাক–সমর্থকদের অবস্থান কর্মসূচির কারণে করপোরেশনের কর্মকর্তারাও অঘোষিত ছুটিতে আছেন। ফটকগুলো তালাবদ্ধ থাকায় কর্মকর্তারা অফিসে আসছেন না। দাপ্তরিক কাজ প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে। শুধু পরিচ্ছন্নতা বিভাগের কাজ চলছে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

নগর ভবনে আজও ইশরাক সমর্থকদের বিক্ষোভ অব্যাহত

আপডেট সময় ০৩:৩৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫