ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

ঢাকা মহানগর এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। তবে তাদের নাম ও দলীয় পদপদবির বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তালেবুর রহমান।

এর আগে গত শনিবার নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

ঢাকায় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় ০২:৫৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫