ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

জামায়াত একটি মানবিক কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায়: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত একটি মানবিক কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায়, যেখানে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন থাকবে না, সবাই সমান অধিকার ভোগ করবে। বিশেষ করে যুব সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। চাকরি না পেলে বেকার ভাতা চালু করা হবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজারের ইদগাহ ময়দান এবং ফুলতলার আটরা গিলাতলায় আয়োজিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অতীতে জুলুম-নির্যাতন চালিয়ে ও ভোটবিহীন নির্বাচন আয়োজন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করা হয়েছিল, তবে জনগণ সেই সরকারকে দেশছাড়া করেছে। ভবিষ্যতেও যদি একইভাবে নিপীড়ন চালানো হয়, তাহলে জনগণ তার প্রতিক্রিয়া দেখাবে।

তিনি আরও বলেন, ২০০৯ সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ২০১৪ সালে ভোটবিহীন নির্বাচন, ২০১৮ সালে রাতের ভোট এবং ২০২৪ সালে ডামি প্রার্থী ব্যবহার করে কর্তৃত্ববাদী শাসন কায়েম করা হয়েছিল। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে।

দিনব্যাপী দুই উপজেলায় ভোটার সমাবেশে জামায়াত ইসলামীর স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

জামায়াত একটি মানবিক কল্যাণমুখী রাষ্ট্র গড়তে চায়: গোলাম পরওয়ার

আপডেট সময় ০১:৫৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫