বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান মান্যবর হাইকমিশনার মিস. সুসান রাইল ৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ব্রেকফাস্ট বৈঠকে মিলিত হন।
সাক্ষাৎকালে হাইকমিশনার ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন হাইকমিশনারের সঙ্গে ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসন ও আরও দুই প্রতিনিধি।
জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াসিন আরাফাত।
ডেস্ক রিপোর্ট 










